ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে হাদির কফিনে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে বিএনপির পক্ষ থেকে হাদির কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং কাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর তরফে শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।