ডব্লিউটিওতে ভারতের বিরুদ্ধে চীনের মামলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভারত সরকারের আরোপিত শুল্ক এবং ফটোভোলটাইক খাতে প্রদত্ত ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিক মামলা করেছে চীন।

রয়টার্সের এক প্রতিবেদনে থেকে জানা যায়, চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, এসব শুল্ক ও ভর্তুকি ভারতের অভ্যন্তরীণ শিল্পকে অযৌক্তিক প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং চীনের বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের এসব নীতি ডব্লিউটিওর বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিষয়টি সংস্থার বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায় তোলা হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতকে ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধনের দাবি করছে।