সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় রিমান্ড শেষে সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এ আদেশ দেন।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনালের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ৮ ডিসেম্বর রমনা মডেল থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর ১১ ডিসেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।