বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিরর মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিজিএমইএ শোক ও দুঃখ প্রকাশ করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে।
বিজিএমইএ বিবৃতিতে বলা হয়েছে, মাত্র ৩২ বছর বয়সে দূর্বৃত্তের গুলিতে তার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়ের পক্ষে তার সাহসী ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিজিএমইএ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব ও শহীদি মর্যাদা দান করেন এবং তার পরিবার-স্বজনদের এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন—আমিন।