ঐতিহ্যবাহী শতবর্ষীয় নারায়ণগঞ্জ ক্লাবে ষষ্ঠ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়িক নেতা এম সোলায়মান। গতকাল শনিবার নারায়ণগঞ্জ ক্লাবের বার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন এম সোলায়মান। তিনি নারায়ণগঞ্জ ক্লাব ছাড়াও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনেরও সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।
গতকাল রাতে প্রধান নির্বাচন কমিশনার আনিসুল ইসলাম সানি ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকোট জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে ২ হাজার ৪৫৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৫২ জন ভোট প্রদান করেন। যার মধ্যে সভাপতি পদে এম সোলায়মান ১ হাজার ১৯৬ ভোট পেয়ে জয়ী হন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সদস্য পদে জয় পেয়েছেন মো. জাহিদ হোসেন (১৪১৭), হারুন অর রশিদ (১৩৫৫), মো. আলতাফ হোসেন (১৩৩৯), উজ্জল হোসেন (১৩১৭), অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব (১২৬২), কাজী আব্দুস সাত্তার (১২২৮), অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দিপক (৯৯৭)। সদস্য পদে পরাজিতরা হলেন, অজিত কুমার সাহা (৯৬১) ও দিলারা মাসুদ ময়না (৯৫০)।