আজ বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা

আজ বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা । আর শীর্ষে যে শহরটি আছে তা আমাদের প্রতিবেশি দেশভারতের রাজধানী দিল্লি। আর রাজধানী ঢাকায় সকাল পৌনে ১০টার দিকে বায়ুর মান ছিল ২৩০। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে আজ সকালে ঢাকার সাত স্থানে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। স্থানগুলো হলো দক্ষিণ পল্লবী (২৮০), বে’জ এজ ওয়াটার (২৫৪), ইস্টার্ন হাউজিং (২৪৯), কল্যাণপুর (২৪৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৮), গোড়ান (২২০) ও শান্তা ফোরাম (২০৫)।