ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদকে বিজয়ী করতে তার সমর্থনে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শাহাজাদা মিয়া লেন এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষ মার্কার প্রার্থীকে বিজয়ী করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।
উপস্থিত ছিলেন শাহাজাদা মিয়া লেনের প্রবীণ মুরুব্বি হাজী করিম, হাজী মোহাম্মদ আলী মিয়া, হাজী ফারুক, ফাতেমা বেগম জামে মসজিদের মোতাওয়াল্লী রহমত উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, হাজী নাজিম, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল আজিম, যুগ্ম আহ্বায়ক সুরাইয়া বেগম, যুগ্ম আহ্বায়ক ইমরান ওয়াহিদ, তাজ উদ্দিন আহমেদ, হাজী মিজানুর রহমান মিজান।
আরও উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, নবাববাড়ি ইউনিট বিএনপির সভাপতি খাজা শাহাবুদ্দিন, বাদামতলী ইউনিট বিএনপির সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।