স্থগিত হওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিরর সব অনুষ্ঠান আবার চালু হয়েছে। শনিবার ( ২০ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি তাদের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। রাষ্ট্রীয় শোকপালন শেষে আজ ২১ ডিসেম্বর থেকে শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে।
শিল্পকলা একাডেমি বলছে, কিছু সংবাদমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজ অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।