ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শুত্রবার রাত হতে শনিবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানায়, শুক্রবার বিকালে ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম সাকিনস্থ সাইনবোর্ড বাজার হতে অটোরিকশা ড্রাইভার মো. মনিরুল আলমকে নেশাজাতীয় জুস খাইয়ে আট সিটের সবুজ রং এর ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করে নিয়া যায়, চেসিস নং-এক্সজিডিএস -২০২৫০৬০২০৫, যার মূল্য আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই জাহাঙ্গীর আলম জিডি করলে জিডিমূলে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেনের সার্বিক নিদের্শনায় এস আই নাহিদ ও এস আই সবুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইল থানার কাজলা চকপাড়া মোড়লবাড়ী হতে এজাহারনামীয় মোঃ রিপন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা করে। এবং তার দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত আসামী মো. জসিম উদ্দিন (৩০), মো. আ. সালাম (৪০) কে গ্রেপ্তার করা হয়। এরা সকলেই পেশাদার অটো চোর। আসামী মো. জসিম উদ্দিনের (৩০) বিরুদ্ধে ৯ টি মামলা, আসামী মো. রিপন মিয়ার (৩৫) বিরুদ্ধে ৪টি, আসামী মো. আ. সালামের (৪০) এর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। আসামীরা আন্তঃ জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।