সুদানের সন্ত্রাসী হামলায় নিহত মাসুদ রানার মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে পৌঁছেছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে লালপুরের বোয়ালিয়াপাড়া নিজ গ্রামে পৌঁছায় জাতীয় পতাকায় মোড়ানো মাসুদের মরদেহটি।
ওইদিন দুপুর আড়াইটার দিকে মাসুদের মরদেহ বহনকারী হেলিকপ্টার করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ তার নিজ গ্রাম বোয়ালিয়াপাড়া নিয়ে যাওয়া হয়।
সেখানে বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বোয়ালিয়াপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই ঘাঁটিতে সন্ত্রাসীর হামলায় নাটোরের মাসুদ রানাসহ বাংলাদেশের ৬ শান্তিরক্ষী হন। এসময় ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছে। ওই ঘটনার প্রায় এক সপ্তাহ ২১ ডিসেম্বর সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযা শেষে কর্পোরাল মাসুদ রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।