জমির বিরোধ মেটাতে গিয়ে হেনস্তা শিকার এসিল্যান্ড

গাজীপুরের শ্রীপুরে আদালতে বিচার চলমান একটি জমির বিরোধ মিটাতে গিয়ে হেনস্তার শিকার হন  সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। রবিবার (২১ ডিসেম্বর) সকালে পৌরসভার ৪নম্বর ওর্য়াডের ভাংনাহাটি গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে অতিরিক্ত পুলিশ নিয়ে এসিল্যান্ড সেই জমির সীমানা প্রাচীরের কাজ বন্ধ করে উচ্ছেদ করে দেন।

এসিল্যান্ড সাইদুল ইসলাম জানান, জোর করে এক পক্ষ সীমানা প্রাচীর তৈরি করছে এমন খবর পেয়ে ঘটনাস্থল গেলে একপক্ষ আমাদের সঙ্গে তর্কে জড়ায়। ওই জমিটি নিয়ে আদালতে বিচার প্রক্রিয়াধীন আছে। তবুও এক পক্ষ (ওমর ফারুক ) বল প্রয়োগ করে জমিতে সীমানা প্রাচীর করছিল যা বেআইন। পরস্থিতি উত্তপ্ত হলে আমরা চলে আসি। পরে বিকেলে অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে কাজ বন্ধ করি ও উচ্ছেদ করে আসি। দুই পক্ষকে আইন মেনে চলার জন্য বলা হয়েছে।

তবে তিনি বলেন তর্ক হলেও হেনস্থার বিষয়টি ঠিক নয়।

স্থানীয় বাসিন্দারা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় ওমর ফারুক অর্ধশত হাজিরা শ্রমিক নিয়ে জোর করে এক ব্যক্তির জমিতে সীমানা প্রাচীর তৈরি করছিল। তারা জানান ফারুক হোসেন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে জোর করে জমি দখল করছিল। তবে ওমর ফারুক দাবি করছিল এ জমির ওপর আদালত তার পক্ষে রায় দিয়েছে। কিন্তু অপরপক্ষও এ জমি নিয়ে আদালতে মামলা করেছে। অমীমাংসিত জমিতে জোর করে সীমানা প্রাচীর করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল।

তারা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসিল্যান্ড আসলে তার সঙ্গে উচ্চবাচ্য করেন তর্কে জড়ান ফারুক। এক সময় ধমক দিয়ে বলেন আপনি এ জমির কাজ বাধা দেওয়ার কে। সরে যেতে বলেন। এসিল্যান্ড তার লোকজন নিয়ে চলে যান।