বোয়ালমারীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।