খুলনায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার বর্তমানে শঙ্কামুক্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হারুন অর রশিদ বলেন, গুলিটি মাথার ভেতরে প্রবেশ করেনি, বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। খুলনা সিটি ইমেজিং সেন্টারে তার স্ক্যান করা হয়েছে। সেখানে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আহত মোতালেব মিয়া এখন শঙ্কামুক্ত।
এ বিষয়ে খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মূল ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।