আড়াইহাজারে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুর রহমানের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা বিএনপি’র আহবায়ক  কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, সদস্য মাহোম্মদ উল্লাহ লিটন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক ও নবী হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।