পেশাজীবী প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদর দপ্তর ও ঢাকা কেন্দ্র যৌথভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
আজ সোমবার রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে ‘প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এ বছরের এসএসসি’, এইচএসসি’, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ মোট ২০৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি প্রেসিডেন্ট এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আলমগীর হাছিন আহমেদ, আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল), আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ টি এম তানবীর-উল হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন, সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।