স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় বহুল প্রতীক্ষিত গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর অফিশিয়াল গিফট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োইয়োসো বাংলাদেশ। বিশ্ব জুড়ে দারুণ জনপ্রিয় এই পারিবারিক গেম শো-টি বাংলাদেশে তার দ্বিতীয় সিজন নিয়ে ফিরে আসছে। এই যাত্রায় প্রতিযোগীদের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এবং বিজয়ী মুহূর্তগুলোকে স্পেশাল করে তুলতে ইয়োইয়োসো তাদের চমৎকার সব লাইফস্টাইল পণ্য নিয়ে শো-এর অংশ হয়েছে। এই পার্টনারশিপ প্রসঙ্গে ইয়োইয়োসো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মুনজারিন জামান বলেন, ‘ফ্যামিলি ফিউড’র মতো একটি শো, যা পারিবারিক বন্ধন ও আনন্দকে উদযাপন করে, তার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইয়োইয়োসো সবসময় মানুষের দৈনন্দিন জীবনে স্টাইল ও খুশির ছোঁয়া আনতে চায়। শো-এ অংশগ্রহণকারী পরিবারগুলোর হাতে আমাদের পণ্যগুলো তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’ বঙ্গ বিশেষ ধন্যবাদ জানাচ্ছে ইয়োইয়োসো বাংলাদেশের হেড অব অপারেশনস তাহসিন ফারহানকে। তাহসান খানের উপস্থাপনায় নতুন সিজন খুব শিগগিরই আসছে বঙ্গ এবং এনটিভিতে।