সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজারহাট

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাট জেলায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশের অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে পর দিন সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।