রাজধানীতে আজ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এই সময় আবহাওয়া শুষ্কই থাকতে পারে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
এছাড়া সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।