দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২৭২০.১২ মিলিয়ন বা ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৭২০.১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৮০৩৬.৬০ মিলিয়ন বা ২৮ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ১৮ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।