মার্কিন অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে ৪৬ বছর বয়সী এই অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন বলা হয়, লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিস অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেতা জেমস রেনসোন। জেমস রেনসোন স্ত্রী জেমি ও দুই সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিনেতার বাসা থেকে আসা কলের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তার নিথর মরদেহ উদ্ধার করেন। তদন্তে এখন পর্যন্ত কোনো হত্যার ষড়যন্ত্র বা অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
তার অভিনিত ‘দ্য ব্ল্যাক ফোন’ সিনেমাটি দর্শক প্রিয়তা পায়। জনপ্রিয়তার ধারাবাহিকতায় পরবর্তীতে ‘ব্ল্যাক ফোন ২’-তেও অভিনয় করেন তিনি। এছাড়া ‘ইট: চ্যাপ্টার ২’, ‘সিনিস্টার’, ‘ওল্ড বয়’-এর মতো কালজয়ী সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন জেমস রেনসোন।