ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রূপচান মিয়া, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন মোল্লা।
এছাড়া ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মো. শাহাবউদ্দিন ভূঁইয়া, আড়াইহাজার থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. পনির মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য হাজি মজিবর এবং আড়াইহাজার থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. মামুন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।