নির্বাচনে দাঁড়ানোর আভাস আহমেদ শরীফের

দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি খল চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সাধের মিনেমা ছেড়ে অনেকদিন ধরে বসবাস করছেন তিনি যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে আবারও শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন এই বর্ষীয়ান অভিনেতা। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেতা। 

ইঙ্গিত দিয়েছেন, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি। আহমেদ শরীফ জানান, ব্যক্তিগত ও পেশাগত কিছু কাজের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প সময়ের মধ্যেই আবার বিদেশে ফিরতে হলেও নির্বাচনের আগেই দেশে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, এমন মানুষদের নিয়েই একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করতে চাই।