আবুধাবির জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারি ড্র-তে দুই প্রবাসী বাংলাদেশি প্রত্যেকে এক লাখ দিরহাম জিতেছেন। সিরিজ ২৮১-এর সাপ্তাহিক ড্রয়ে তারা এই অর্থ লাভ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা সমান।
এই বিপুল অর্থ জয়ের খবরে দুই প্রবাসীর পরিবারে আনন্দের ঢেউ বইছে। আবুধাবিতে বসবাসকারী প্রবাসী আমরু মিয়া ১৯৯৮৭৩ নম্বর টিকেট দিয়ে বিজয়ী হয়েছেন। লটারি জয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি জানিয়েছেন, এখনও বিশ্বাস করতে পারছেন না যে এত বড় অঙ্কের পুরস্কার জিতেছেন।
অপরদিকে আজমানে বসবাসকারী মোহাম্মদ আরিফুল ৩১৭৪৯১ নম্বর টিকেট দিয়ে সমান অঙ্কের অর্থ জিতেছেন। তবে এই বিশাল অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে তারা এখনও কোনো চূড়ান্ত পরিকল্পনা করেননি।
বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হবে। ওই দিন লটারির মূল আকর্ষণ হিসেবে থাকবে ৩ কোটি দিরহামের বিশাল জ্যাকপট। এছাড়া আরও পাঁচজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন।
লটারিতে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।