জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতা করতে গিয়ে জুলাই গণহত্যা মামলার আসামিও দলে ভেড়াচ্ছে। তাদের মামলা তুলে নেওয়ারও কথা বলা হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘ইলেকশনস ডায়ালগ : ইওর পার্টি ভোটার কোয়েশ্চেনস’ শীর্ষক এই সভার আয়োজন করে ডেইলি স্টার।
তিনি বলেন, এই ভোট টানতে তাদের কিছু নমুনা দেখাতে হবে। তখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লার দেবীদ্বারে ঘটা করে ২০০ আওয়ামী লীগের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সেখানে জুলাই গণহত্যা মামলার আসামিরাও রয়েছেন। এমন অনেক উদাহরণ রয়েছে।