রাশিয়ার মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে এক বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মকর্তারা একটি পুলিশ গাড়ির পাশে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে আটক করার চেষ্টা করার সময় বিস্ফোরকটি চালু হয়। বিস্ফোরণে কাছে থাকা একজন পথচারীও নিহত হন।
ঠিক একই স্থানেই সোমবার (২২ ডিসেম্বর) রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জীবনের ওপর এই হামলার বিষয়টি নিয়ে একটি ক্রিমিনাল মামলা চলছে।