মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বীজ বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় নূর বীজ ভান্ডার ও মুন্সীগঞ্জ সীড হাউজে দেখা গেছে, বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নূর বীজ ভান্ডারের মালিক নূর হাসান এবং মুন্সীগঞ্জ সীড হাউজের মালিক মোহাম্মদ জামালকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল