অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করছেন শনিবার

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার (২০ ডিসেম্বর) নিজ পদ থেকে পদত্যাগ করবেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিবেন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। 

গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।