ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগীকে’ অস্ত্রসহ গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর) অতিরিক্ত কমিশনার জুয়েল রানা বলেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামের ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “গ্রেপ্তারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।”
আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।
পুলিশের ভাষ্য, হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।