সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রখ্যাত গীতিকার মো. রফিকউজ্জামান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন, যিনি মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।