শিক্ষার মান উন্নয়ন ও গুণিজনদের সম্মাননা দিল বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

শিক্ষার মান উন্নয়ন ও গুণিজনদের সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে গুণিজনদের সম্মাননা সনদ, সম্মাননা স্মারক এবং মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, এলজিইডি, ভূরুঙ্গামারী মো. ইনছাফুল হক সরকার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে অসাধারণ অবদান রাখায় সভাপতি মো. নুরুল ইসলামকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মরহুম আবু বকর মিয়াকে মরণোত্তর সম্মাননা স্মারক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল করিমকে গুণী শিক্ষক ও সফল পিতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা প্রকৌশলী মো. ইনছাফুল হক সরকারকে সম্মাননা স্মারক এবং বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মোখলেছুর রহমানকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহীনুর বেগম, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো. লুতফর রহমান, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি একেএম ফরিদুল হক শাহীন শিকদার, ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু হাসান সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় সভাপতি মো. নুরুল ইসলামকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহীনুর বেগম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।