বিএনপিতে যোগ দিয়েই দলের চেয়ারপারসন তারেক রহমানের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিগত ১৭ বছর ছিল লড়াই, ত্যাগ আর অবিচল থাকার কঠিন পরীক্ষা।
আজ বুধবার দুপুরে বিএনপিতে যোগ দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ বলেন, এই সময়জুড়ে দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই দীর্ঘ যাত্রায় তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার শক্ত ভিত্তির ওপর। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তার দেশে ফেরা দায়িত্বশীল ও দৃঢ় নেতৃত্বের শক্ত বার্তা বহন করে।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন পথচলার সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।