রাজ চৌধুরীর ‘প্রথম দেখায়’

দেশের অডিও বাজারে আরও এক নতুন কণ্ঠশিল্পীর অভিষেক হলো।  প্রকাশ পেল প্রতিশ্রুতিশীল নবীন কণ্ঠশিল্পী রাজ চৌধুরীর প্রথম গান ‘প্রথম দেখায়’। রিয়াদ অনিকের কথা এবং সুরে গানটির মিউজিক করেছেন রিয়েল আশিক। ‘রাজ চৌধুরী’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটি প্রকাশের পর বেশ সাড়াও ফেলেছে বলে জানালেন রাজ। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি।

রাজ চৌধুরী বলেন, ‘এটা আমার প্রথম গান। গানটি একটু ফিল্মি ঘরানার। মূলত এ ধরনের গানই আমার পছন্দ। সব সময় এ ধরনের গানেই করতে চাই। গানের জন্যই সুদূর আমেরিকা থেকে দেশে এসেছি। কারণ দেশের সংস্কৃতিকে মনে প্রাণে লালন করি। অবশেষে তার প্রতিফলন ঘটেছে। গানের কথাগুলো বেশ সুন্দর। গানটি প্রকাশের পর অনেক ভালো সাড়া পাচ্ছি। এটা সত্যিই অনেকে ভালো লাগার।’