সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় হরিণা জোনে সুবিধাবঞ্চিত ও অসহায় জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে হরিণা জোন বিজিবি ব্যাটালিয়ন (১২ বিজিবি)। ৪৭৫ পরিবার ও এক মাদ্রাসায় নগদ ১ লাখ ১০ হাজার টাকার অনুদান দিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।
গতকাল বুধবার ছোট হরিণার মতো দুর্গম পাবত্য এলকায় সুবিধাবঞ্চিতদের সাহায্য কার্যক্রম পরিচালনা করে বিজিবি।
অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।