পৌষের সকালে কুয়াশার চাদরে মোড়া রাজধানী

ঘন কুয়াশার চাঁদরে মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। পৌষের দ্বিতীয় সপ্তাহে এসে কুয়াশার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় অস্থায়ীভাবে রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে। আগামীকাল বুধবার (২৬ ডিসেম্বর)  সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।