কিছুক্ষণের মধ্যে সিলেটে অবতরণ

বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। জানা গেছে, বিমানটি প্রথমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, যেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি। এরপর বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

তাঁর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সিলেট ও ঢাকায় বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিস্তারিত আসছে...