যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট হয়ে এখন ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার যাতায়াতের জন্য প্রস্তুত বুলেট প্রুফ গাড়ি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকল্প হিসেবে প্রস্তুত রয়েছে হেলিকপ্টারও।
কয়েকটি সূত্রে জানা যায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান তার সিদ্ধান্ত অনুযায়ী গাড়ি বা হেলিকপ্টার যেকোনোটি ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যাবেন তারেক রহমান। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তারপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।