বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন।
ইতিমধ্যেই লাখো মানুষের সমাগম ঘটেছে ৩০০ ফিট এলাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
রাজধানীর প্রায় সব এলাকা থেকে দলবেঁধে হেঁটে কিংবা বাস-ট্রাক-মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সংবর্ধনা মঞ্চের সামনে ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত নেতাকর্মীরা।
এ ছাড়া তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেঁটে হেঁটে পূর্বাচলে এসেছেন বিএনপির নেতাকর্মীরা।