সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

আবারও নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার তিনি তার স্ট্যাটাসে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

বৃহস্পতিবর (২৫ ডিসেম্বর) দুপুর ১.৫০ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। তিনি ফেসবুকে লিখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা’। সেখানে দুটি ছবি যুক্ত করেছেন তিনি। 

তারেক রহমানের যুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে, লাল সবুজ বাসে দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন তিনি।

11111444

দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

পরে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে পূর্বনির্ধারিত বাসে করে রওনা দিয়েছেন। তার গন্তব্য রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার সমাবেশস্থল। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি নিয়ে তিনি সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।