জয়পুরহাটে প্রফেসরপাড়া হেল্পিং হ্যান্ড সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের বৈরাগীর মোড় রেলওয়ে মার্কেট এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসরপাড়া হেল্পিং হ্যান্ডের সাধারণ সম্পাদক ফজলে বিন এমরান রয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, রাশেদুজ্জামান রনি, আমেরিকা প্রবাসী হাসান রুমী হিরা, সাবেক ফুটবল খেলোয়াড় শাহানুর রহমান সাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলমান শীত মৌসুমে পর্যায়ক্রমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।