৩ জানুয়ারি মহাসমাবেশের জোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত

৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী কমিটির সদস্য আবদুর রব, মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদসহ বাস্তবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে একাধিক উপ-কমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

সভা শেষে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।