চারদিন ব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট’ শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।
গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে পুরস্কার বিতরণ মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচ ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।বিভাগগুলো হলো- রেগুলার ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে বিদেশি খেলোয়ারসহ আনুমানিক ৮৫০ জন গলফার অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফূল ইসলাম, পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.), পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।