সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী কেয়া পায়েলসহ বেশ কয়েকজন তারকাদের নিয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল অপটেক ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ৮ নম্বরে অবস্থিত আলমাস সুপার শপ ভবনের চতুর্থ তলায় অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা মুকিত জাকারিয়া। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
কেয়া পায়েল বলেন, আন্তর্জাতিক ভিসা ও পড়াশোনার ক্ষেত্রে সঠিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে যাত্রা শুরু করাকে তিনি ইতিবাচক বলেই মনে করেন। অন্যদিকে অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ভবিষ্যতে বিদেশে কাজ করতে আগ্রহী শিল্পীদের জন্য অপটেক ইন্টারন্যাশনাল একটি ভালো সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপটেক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও তাহামিদসহ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিম মেম্বাররা। চার বছর ধরে অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সেবা দিয়ে আসছে অপটেক ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও বিভিন্ন ভিসা প্রসেসিংয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই একটি আস্থার জায়গা তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাহামিদ বলেন, অপটেক ইন্টারন্যাশনালের লক্ষ্য কখনোই শুধু ব্যবসা করা নয়, বরং সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থী ও পেশাজীবীদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করা। তিনি আরও জানান, বাংলাদেশে অফিস খোলার সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মিডিয়াকর্মী ও অতিথিদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে আনন্দঘন।