১০ নয়, চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচন করবেন আমীর খসরু

চট্টগ্রামের কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জন্য।

এ ছাড়া চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান। চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।