আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। জুলাইয় অভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকঙ্ক্ষা নিয়ে আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট করা নিয়েও হয়েছে অনেক সমালোচনা। অবশেষে জামায়াতে ইসলামির সঙ্গেই আনুষ্ঠানিক জোটের ঘোষণা দিতে যাচ্ছে দলটি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এনসিপি। তিনি বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।’
এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
এর আগে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।