জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এই তথ্য জানিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনটি শুরু হবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এ সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে।

এর আগে রবিবার বিকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা কথা ঘোষণা করেন।

তিনি বলেন, আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রশ্নে ইতোমধ্যে এনসিপির কয়েকজন শীর্ষ নেতৃত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। দল ছাড়া নেতৃত্বের মধ্যে রয়েছেন তাসনিম জারা ও তাজনূভা জাবীন।