ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে মনোনয়ন পেয়েছেন কবির আহমেদ ভুইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষনেতা।
আজ রবিবার কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।
এর আগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
নব্বই উর্ধ্ব মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই ফুঁসে ওঠেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি। গুমের সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে অমানুষিক নির্যাতন করেন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা ছিল। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।