বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ ও ১৬তম গ্রেডভুক্ত ড্রাইভিং সংশ্লিষ্ট মোট ছয় ক্যাটাগরির শূন্য পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি ২০২৬।

পদের বিবরণ

এই নিয়োগে যে পদগুলোতে জনবল নেয়া হবে সেগুলো হলো-

এমটিডি: ৮৯ জন (গ্রেড-১৫)

ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১): ১ জন (গ্রেড-১৫)

ক্রেন ড্রাইভার (ক্লাস-১): ১ জন (গ্রেড-১৫)

ফর্কলিফট ড্রাইভার: ২ জন (গ্রেড-১৫)

ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২): ৩ জন (গ্রেড-১৬)

ক্রেন ড্রাইভার (ক্লাস-২): ৫ জন (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে প্রার্থীদের অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট পদ অনুযায়ী ভারী যানবাহন বা জলযান চালনার বৈধ লাইসেন্স এবং ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

গ্রেড-১৫: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা

গ্রেড-১৬: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

বয়সসীমা: ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

আবেদন প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার ফি: ১০০ টাকা

টেলিটক সার্ভিস চার্জ: ১২ টাকা

মোট: ১১২ টাকা

অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ফি কমিয়ে মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

নির্দেশনা ও শর্তাবলি

সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত/বহিষ্কৃতরা আবেদন করতে পারবেন না।

বর্তমানে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bndcp.teletalk.com.bd এবং www.navy.mil.bd

ওয়েবসাইটে।