বিরামপুরের খানপুর ইউনিয়নে বিএনপির দলীয় অফিস উদ্বোধন

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন হয়েছে রতনপুর বাজারে। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

মো. লোকমান হাকিমের সঞ্চালনায় সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র উপদেষ্টা মোজাম্মেল হোসেন মন্ডল, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া অ্যাডভোকেট শিরন আলম।

খানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।