মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না: ইসি সচিব

নির্ধারিত তারিখেই শেষ হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। নতুন করে সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল। তবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না।