ফরিদপুর-২ (নগরকান্দা -সালথা) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শামা ওবায়েদ ইসলাম রিংকু ও শহিদুল ইসলাম বাবুল মনোনয়নপত্র জমা দেওয়া হয় সহকারি রিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা।
পরে উভয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ও ভোটারদের মাঝে অন্যরকম একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে।
তারা উভয়ে আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনী একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা তাদের।